Type Here to Get Search Results !

যুদ্ধ পরিস্থিতিতে শেয়ার বাজারের কিছুটা পতন

 যুদ্ধ পরিস্থিতিতে শেয়ার বাজারের কিছুটা পতন 



  মধ্যরাতে ভারতের পশ্চিম প্রান্তে একাধিক শহরে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলার চেষ্টা ব্যর্থ করেছে। এদিকে নিয়ন্ত্রণরেখায় বেড়েছে পাক শেলিং। যোগ্য জবাব দিয়েছে ভারতও। জানাল ভারতীয় সেনা। নিয়ন্ত্রণরেখায় পাক আক্রমণ রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ধ্বংস অন্তত ৫০টি পাক ড্রোন। দাবি সেনা সূত্রের।জম্মু ও শ্রীনগরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সকাল থেকে চলছে নাকা চেকিং। শুনশান রাস্তাঘাট। তবে সকাল থেকে শোনা যায়নি সাইরেনের শব্দ। 


  পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ভিডিও পোস্ট করল ভারতীয় সেনা। ড্রোন হামলার পাক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য দেখা গিয়েছে ওই ভিডিও-তে। ফের পাকিস্তানের এয়ার স্ট্রাইকের আশঙ্কা। চণ্ডীগড়ে ফের শোনা যাচ্ছে সাইরেনের আওয়াজ। দিল্লিতে নিরাপত্তা বাড়ানো হল লালকেল্লা, কুতুব মিনারের। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে শেয়ার বাজারে ধাক্কা। ৫০০ পয়েন্ট নামল সেনসেক্স। নিফটিও নামল ২৪ হাজার পয়েন্টের নিচে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.