Type Here to Get Search Results !

দিঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি

 পূর্ব মেদিনীপুর 


দিঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি 



  নিম্নচাপ ও ভরা কোটালে উত্তাল সমুদ্র। দিঘায় তীব্র জলোচ্ছ্বাস। ফলে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দিঘায় এদিন জোয়ারের সময় প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেল। দানবীয় ঢেউ আছড়ে পড়ছে দিঘার সৈকত সরণীতে। আর জলোচ্ছ্বাসে ভিজে আনন্দে আত্মহারা পর্যটকেরা। জেলা তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা বর্ষা সব ঋতুতেই সমান জনপ্রিয় পর্যটকদের কাছে। সমুদ্রের মাতাল করার জলোচ্ছ্বাস পর্যটকদের আরও বেশি আকর্ষিত করছে। হওয়ায় জোয়ারের সময় ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল। প্রশাসনিক তরফে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের মেঘ! বইছে ঝড় হাওয়া। হওয়ায় ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল। আর বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে দিঘা সৈকত সরণীর গার্ড ওয়ালে।


  সমুদ্রের ভয়ঙ্কর রূপ উপভোগ করার জন্য বহু পর্যটক এসেছেন। এমনিতেই প্রতি ঋতুতে দিঘায় পর্যটকের সংখ্যা বেশি হয়। পর্যটকরা এলেও সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন সকালে ঝড়ো হাওয়ার ফুলে ওঠেছে সমুদ্রের জল। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে বাধা দিচ্ছে পুলিশ প্রশাসন। সৈকত সরণী জুড়ে মোতায়ন করা হয়েছে নুলিয়া ও পুলিশ। দিঘায় সতর্কতা মূলক পদক্ষেপ হিসাবে, ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত সৈকত সরণী বরাবর দড়ির ব্যারকেড করা হয়েছে। এছাড়াও পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এ বিষয়ে রামনগরে ১ ব্লকের বিডিও পূজা দেবনাথ জানান, নিম্নচাপের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.