বেলডাঙায় বাজার থেকে দুই গাঁজা পাচারকারী গ্রেপ্তার!
বেলডাঙায় বাজার থেকে দুই গাঁজা পাচারকারী গ্রেপ্তার, উদ্ধার ৬৭ কেজি গাঁজা ও সাদা চারচাকা গাড়ি।
শিলিগুড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে কলকাতার দিকে যাওয়ার পথে বেলডাঙা থানার ভাবতা বাজারে জাতীয় সড়কের উপরে ৬৭ কেজি গাঁজা, চারচাকা গাড়ি সহ গ্রেপ্তার ২ যুবক।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ভাবতা বাজারে জাতীয় সরকারের উপরে একটি চারচাকা গাড়ি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল, সেই সময় ভাবতা বাজারের ট্রাফিক সন্দেহজনক অবস্থায় আটকায়। দেখা যায় দুটি বস্তায় প্রায় ৬৭ কেজি গাঁজা উদ্ধার , মোহাম্মদ সুজন নামে গাড়ির চালক ও পাশে থাকা মোঃ সুজন যুবক গ্রেফতার করে বেলডাঙ্গা থানার পুলিশ। ধৃতদের বাড়ি শিলিগুড়ি, ভাবতা বাজারে জাতীয় সড়কের উপরে বেলডাঙা-১ বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, ডিএসপি ক্রাইম আনন্দ মণ্ডল, আইসি সুমিত তালুকদার এবং সকলের উপস্থিতিতে গ্রেফতার করে বেলডাঙা থানায় নিয়ে যান।
