বিজেপি পঞ্চায়েত সদস্যের মায়ের রক্তাক্ত লাশ উদ্বার
বিজেপি পঞ্চায়েত সদস্যের মায়ের রক্তাক্ত লাশ উদ্বার,চাঞ্চল্য জলপাইগুড়ির মাল ব্লকে, খুনের অভিযোগ পরিবারের।
মাল ব্লকের নেওরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেওরা রেল স্টেশনের কাছে ঝোপ থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার নাম গোলাপী রায়, বয়স ৪৬। বাড়ি নেওরা বস্তি এলাকায়। মৃত মহিলার বড় ছেলে বিশাল রায় নেওরা গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের সদস্য। বিগত পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটের জয়ী হয়েছে বিশাল।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, শৌচ কর্মের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান সেই মহিলা। তারপর আর বাড়িতে ফেরেন নি তিনি। তারপর বাড়ির সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে নেওরা রেল স্টেশনের কাছে একটি ঝোপে সংজ্ঞাহীন অবস্থায় সেই মহিলাকে দেখা যায়। মহিলার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রক্ষা করে লক্ষ্য করা গিয়েছে। মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করে। মৃতার ছেলে বিশাল রায় মালবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত করছে মালবাজার থানার পুলিশ। তবে এই ঘটনার পর আতঙ্কিত নেওরা বস্তি এলাকার মানুষরা। ভরদুপুরে ঘটা এমন ঘটনার পেছনে অন্য কোনো মতলব আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
মৃত দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানোর পক্রিয়ে শুরু করেছে মালবাজার থানার পুলিশ ।
