Type Here to Get Search Results !

পূর্ব বর্ধমানের উপবন নার্সারিতে আমগাছের চাড়া দেখে অবাক হয়ে যাবেন

 পূর্ব বর্ধমান 


পূর্ব বর্ধমানের উপবন নার্সারিতে আমগাছের চাড়া দেখে অবাক হয়ে যাবেন 



  জাপানে লক্ষাধিক টাকা কেজি যে আম, সেই আম হবে এবার বাড়ির মধ্যেই। নিশ্চয় বুঝতে পেরেছেন যে মিয়াজাকি আমের কথাবলা হচ্ছে। মিয়াজাকি আম নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে। অনেকেই এই আমের চাষও শুরু করেছেন। তবে যদি জায়গার অভাব থাকে তাহলে আর চিন্তার কোনও কারণ নেই। বাড়ির ছাদে অথবা ব্যালকনিতেই বসাতে পারবেন লক্ষাধিক টাকা কেজির মিয়াজাকি আম। ছোট্ট গাছের মধ্যেই ধরবে একঝাঁক আম। সেরকমই এক দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমানের উপবন নার্সারিতে। এখানে অনেক মিয়াজাকি আমের চারা রয়েছে। তারই মধ্যে কিছু গাছে ধরে রয়েছে লাল রঙের মিয়াজাকি।


  গাছের উচ্চতাও অনেক কম, তবে ফলন কিন্তু বেশ ভাল। নার্সারির কর্ণধার গোলাম মুরতাজা জানিয়েছেন, “এখানে আমার স্বাদও বেশ অনন্য। ফলনও ভালই হচ্ছে। অনেকেই আসছেন চারা কিনে নিয়ে যাচ্ছেন। আম ধরে রয়েছে অনেকে দেখতেও আসছেন।” শুধু খাদ্যচাহিদা পূরণ নয়, শখের বসেও বাড়ির মধ্যে বিদেশি মিয়াজাকি আমের চারা লাগানো যেতে পারে। এই গাছ এতটাই ফলপ্রসূ যে ফলনের পরিমাণ দেখে যে কেউ অবাক হতে বাধ্য হবেন। পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ ঝামেলা নেই, সামান্য যত্ন নিলেই সুস্বাদু ও পুষ্টিকর আম পাওয়া সম্ভব। এখন ২০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের আম গাছের চারা পাওয়া যাচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.