Type Here to Get Search Results !

সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে রাতভর ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান

 সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে রাতভর ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান



  পাকিস্তান আছে পাকিস্তানে। বিশ্বাসঘটকতায় পটু তারা। শনিবার আমেরিকার মধ্যস্থতায় ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। ভারতের উপরে ফের হামলা করার চেষ্টা করে। জম্মু-কাশ্মীরের আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়তে দেখা গিয়েছে। সেই সব ড্রোন ধ্বংস করেছে ভারতীয় সেনা। আজ সকালে অনেকটাই স্বাভাবিক জম্মু-কাশ্মীর। এখন আর সাইরেন বাজছে না। তবুও থমথমে পরিবেশ। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। সকলের মনে ভয়, আবার যদি পাকিস্তান হামলা চালায়। এর ফলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ট্রাম্প।


  এদিকে জম্মু-কাশ্মীরে চন্দ্রভাগা নদীর উপরে সালাল বাঁধের জল ছাড়ল ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর থেকে এই বাঁধ বন্ধ ছিল। বিগত দুইদিন ধরে বাঁধ থেকে জল ছাড়ছে ভারত। ভারত-পাকিস্তান সংঘর্ষ আবহে প্রশাসনের তরফে সিভিল কন্ট্রোল রুম ও পুলিশ কন্ট্রোল রুমের নম্বর দেওয়া হয়েছে। বিপদে এই নম্বরগুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে।

রাতভর ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। প্রতিটা আক্রমণ প্রতিহত করেছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। সারা রাত ঘুটঘুটে অন্ধকারে ডুবে ছিল অমৃতসর। সকাল সাড়ে ৫টা নাগাদ বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়, কিন্তু রেড অ্যালার্ট জারি রয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.