Type Here to Get Search Results !

শনিবার গভীর রাতে আবার সংঘর্ষ বিরতিতে বাধ্য হয়েছে পাকিস্তান

 শনিবার গভীর রাতে আবার সংঘর্ষ বিরতিতে বাধ্য হয়েছে পাকিস্তান 



  পাকিস্তানের পীঠ দেওয়ালে ঠেকে গেছে। একদিকে বালুচিস্থান হাতছাড়া হতে চলেছে, অন্যদিকে ভারতের পরাক্রমে তারা দিশেহারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন দীর্ঘ আলোচনার পর দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। যদিও সন্ধ্যায় পাকিস্তানের পক্ষ থেকে বেশ কয়েকটি ড্রোন ছোঁড়া হয়। ভারত ও পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে আলোচনার পর সংঘর্ষবিরতি নিশ্চিত করা হয়। ভারতের বিদেশ সচিবও সংঘর্ষবিরতির কথা খাতায়-কলমে ঘোষণা করে দিয়েছেন। এদিকে বিগত কয়েকদিন ধরে ভারতের চাপে কার্যত ল্যাজেগোবরে হয়ে গিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনার বীরত্বের কাছে গোটা পাকিস্তানেই ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’র সুর। 


  ওয়াকিবহাল মহলের অনেকেই বলছেন, কোমরটা অনেক আগেই ভেঙে গিয়েছিল পাকিস্তানের। তাই সংঘর্ষবিরতি ছাড়া আর কোনও রাস্তাই খোলা ছিল না। পাকিস্তান লাগাতার হামলা চাললেও সব ঠেকিয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতের ডিফেন্স সিস্টেমের পরাক্রমে ভেঙে পড়েছে ভেঙে পড়েছে একের পর একের পর পাক ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান। মাটিতে মিশে গিয়েছে মারণ ড্রোন। সোজা কথায়, ভারতের সাঁড়াশি আক্রমণে নাস্তনাবুদ হয়ে গিয়েছে পাক সেনা। রণাঙ্গনে না পেরে শেষ পর্যন্ত মিথ্যা প্রচারে শান দিতে থাকে ইসলামাবাদ। এস-৪০০ কে আক্রমণ, জম্মু, পাঠানকোটের বিমানঘাঁটি সহ একাধিক অস্ত্রাগারে আক্রমণের মতো ভুয়ো তথ্য ছড়াতে থাকে। তবে বিশ্ব আঙিনায় পাকিস্তানের মিথ্যা দাবি সবই নস্য়াৎ করে দেয় ভারত। তাতেই আরও চাপ পড়েন ইসলামাবাদের কর্তারা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.