Type Here to Get Search Results !

পুষ্টিগুণে মৃগেলমাছ অনন্য

 পুষ্টিগুণে মৃগেলমাছ অনন্য 



  বাঙালি মাছপ্রিয়। মাছ ছাড়া যেন খাওয়াটা ঠিক জমেই না। রোজকার খাবারে এক টুকরো মাছ হলেই যেন খাওয়াটা জমে যায়। বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয় রুই-কাতলা মাছ। তবে মৃগেল মাছের দিকে খুব একটা চোখ যায় না। কিন্তু মৃগেলের উপকারিতা জানলে অবাক হয়ে যাবেন। দাম বেশি না, তবে জনপ্রিয়তাও কম বাংলার মাছের বাজারে। মৃগেল বা মিড়কা হল মিষ্টি জলের কার্প জাতীয় মাছ। এই জাতীয় মাছের শরীরে নানা ধরনের পুষ্টিগুণ ভর্তি থাকে। মৃগেল জলের নীচের স্তরের মাছ হওয়ায় এরা সেই অংশের কীটপতঙ্গ, শামুক ঝিনুক, শেওলা,ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণীকণা খায়। ফলে এদের শরীরে পুষ্টির অভাব হয় না। আর সেই সব কারণেই এই মাছ প্রোটিনের অন্যতম উৎস। এছাড়াও এই মাছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, ফসফরাস থাকে।


  বিশেষজ্ঞদের মতে, এই মাছ নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এতে থাকা বিভিন্ন ধরনের ভিটামিন শরীরের শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। ফলে মরশুম বদলের সময়ে এই মাছ খেলে বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায়। বিশেষ করে শিশু এবং বয়স্কদের এই মাছ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই মাছ শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমিয়ে দিতে পারে বলেও মনে করা হয়। গোটা শ্বাসযন্ত্রেরই উপকার করতে পারে এতে থাকা খনিজ। ব্রঙ্কাইটিস, হাঁপানির মতো সমস্যা কিছুটা কমতে পারে এই মাছ নিয়মিত খেলে। হাড় ও দাঁতের জোর বাড়াতেও এই মাছের ক্যালসিয়াম দারুণ কাজে লাগতে পারে। এই মাছে ব্যাপক মাত্রায় ক্যালসিয়াম রয়েছে। সেই ক্যালসিয়াম হাড়ের গঠন মজবুত করে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.