Type Here to Get Search Results !

জয়নগরে আঙুর চাষ করে তাক লাগিয়ে দিলেন এক চাষী

 দঃ ২৪ পরগনা 


জয়নগরে আঙুর চাষ করে তাক লাগিয়ে দিলেন এক চাষী 



  দক্ষিণ ২৪ পরগনার মাটিতে আঙুর চাষ এতদিন ছিল কল্পনার অতীত। কিন্তু কঠোর পরিশ্রমে আঙুর চাষ করে সাফল্য পেলেন জয়নগরের একজন কৃষক। বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় আঙ্গুর গাছ লাগিয়েছিলেন এক চাষি। আর সেই গাছেই ফলেছে থোকা থোকা আঙ্গুর। এই ফল চাষ করে সফল দক্ষিণ ২৪ জেলার জয়নগরের দক্ষিণ বারাসাতের ওই চাষি। চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, স্পেন, তুরস্ক, চিলি, আর্জেন্টিনা, ইরান ও দক্ষিণ আফ্রিকার মত দেশগুলোতেই বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদন হলেও ফলটি প্রায় সারা বিশ্বেই জনপ্রিয়। 


  দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন বাজারেও পাওয়া যায় সবুজ ও লাল বা কালো রংয়ের আঙ্গুর। ভারতবর্ষের প্রায় সর্বত্রই এই ফলটির চাহিদা থাকলেও আবহাওয়া, মাটি ও বাণিজ্যিক চাষের জ্ঞানের অভাব সহ নানা কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার এই ফল চাষের আগ্রহ খুব একটা দেখা যায়না।

তবে এই চাষি আঙ্গুরের পাশাপাশি আরও কিছু বিদেশি ফলেরও চাষ করেছেন। এক সময় তার চিন্তায় আসে যে আঙুর উৎপাদনের চেষ্টা করবেন তিনি। এরপর তিনি বিভিন্ন মাধ্যমে দিয়ে আঙুরের চারা সংগ্রহ করে তার নিজের বাগানে চাষ শুরু করেন। ফলনটাও মোটামুটি বেশ ভাল হয়েছে। ফলটাও স্বাদের।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.