Type Here to Get Search Results !

গামারকুন্ডু — সিউড়ি রুটে বাস দুর্ঘটনা, মৃত ১, জখম ২০ জন, এলাকায় চাঞ্চল্য

 গামারকুন্ডু — সিউড়ি রুটে বাস দুর্ঘটনা, মৃত ১, জখম ২০ জন, এলাকায় চাঞ্চল্য



গামারকুন্ডু থেকে সিউড়ি যাবার রুটে সিউড়ি থানার নগরী গ্রাম পঞ্চায়েত এলাকায় ৭ মে সকালে বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ একটি বেসরকারী যাত্রীবাহী বাস রাস্তা খারাপ থাকার কারণে উল্টে যায় বলে স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে৷ 

মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে ১ জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন প্রায় ২০ জন, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এমনটাই জানা গিয়েছে৷ 

ঘটনা স্থলে পুলিশ ও ফায়ার ব্রিগেড পৌঁছয়৷ দুর্ঘটনার পরই আহত যাত্রীদের সিউড়ি হাসপাতালে ভর্তি করানো হয়৷ এক জন মারা যান৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে খবর৷ ঘটনার প্রেক্ষিতে অনেকে দুঃখ প্রকাশ করেন৷ রাস্তা খারাপ থাকার কারণে এমন দুর্ঘটনা বলে ক্ষোভ প্রকাশ করেন অনেকে৷

(বীরভূমের সিউড়ি থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.