Type Here to Get Search Results !

হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল

 হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল 



  ২৪ দিন পরে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

গত ২২ এপ্রিল থেকে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে এই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রাজ্যপাল বোস। মেডিক্যাল বুলেটিনে চিকিৎসকরা সকালেই জানিয়েছিলেন, আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর শরীরে রক্তে অক্সিজেনের মাত্রা ১০০ শতাংশ। তাঁর রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রাও স্বাভাবিক রয়েছে। তবে পরবর্তী চেক আপ না হওয়া অবধি কম কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।


  গত ২২ এপ্রিল বাম কাঁধে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বোস। সেদিন পরিদর্শনে গিয়েছিলেন তিনি। অতিরিক্ত কাজের চাপে অসুস্থ বোধ করেন। বাম কাঁধে ব্যথা ও বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হৃদযন্ত্রে সামান্য সমস্যা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চিকিৎসা চলে। আপাতত সম্পূর্ণ সুস্থ রাজ্যপাল। তারপর এদিন দুপুরে রাজভবনে ফেরেন তিনি। রাজভবনের তরফে জানানো হয়েছে, সি ভি আনন্দ বোস সম্পূর্ণ সুস্থ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.