Type Here to Get Search Results !

এবার যুদ্ধ শুরু নৌবাহিনীর

 এবার যুদ্ধ শুরু নৌবাহিনীর 



স্থলে ও আন্তরিক্ষে যুদ্ধে পর্যদুস্থ পাকিস্তান। ইতিমধ্যে শুক্রবার রাতে ভারতীয় নৌসেনার আক্রমনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে করাচি বন্দর। এবার একসঙ্গে ২৬ টি নৌসেনার জাহাজ এগিয়ে চলেছে পাকিস্তানের দিকে। ১৯৭১-র পর ফের একবার ভারতের আঘাতে জ্বলছে পাকিস্তান। এবার নৌসেনার যুদ্ধজাহাজ এগোচ্ছে। বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত পরিস্থিতি। ভারতের উপরে হামলা চালাচ্ছে পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতও। এস-৪০০ সুদর্শন চক্র ভেদ করে পাকিস্তানি ড্রোন ঢুকতেই পারেনি। আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে সব ড্রোন-মিসাইল। অন্যদিকে, নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার সংঘর্ষ চলছে। পাকিস্তানের ছোড়া গুলি-মর্টার-শেলের যোগ্য জবাব দিয়েছে ভারত। রাতেই সমুদ্রে নামে ভারতীয় নৌসেনার রণতরীও।


  সূত্রের খবর, আইএনএস বিক্রান্ত অভিযানে নেমেছে। হামলা করেছে করাচি বন্দরে। প্রসঙ্গত, শেষবার ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের রণতরী হামলা করেছিল এই করাচি বন্দরেই। সেই সময় এক সপ্তাহ ধরে জ্বলেছিল করাচি বন্দর। আরব সাগরে ভারতীয় নৌসেনা নামিয়েছে পি-৮১ এয়ারক্রাফ্টও। এটি অ্যান্টি-সাবমেরিন এয়ারক্রাফ্ট। পাকিস্তানের সাবমেরিন হামলা চালাতে পারে, সেই হামলা ঠেকাতেই এয়ারক্রাফ্ট নামানো হয়েছে। এই ২৬টি রণ তরির আক্রমনে দিশেহারা হতে চলেছে পকিস্তান।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.