Type Here to Get Search Results !

বৃহস্পতিবার রাত থেকে আক্রমনের ধার বাড়িয়ে চলেছে ভারত

 বৃহস্পতিবার রাত থেকে আক্রমনের ধার বাড়িয়ে চলেছে ভারত 



  এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা অনেকটা -'ছেড়ে দে মা কেঁদে বাঁচি।' ভারতের ত্রিমুখী আক্রমনে কোনঠাসা পাকিস্তান। 

সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল দিয়ে হামলা করেও কিছুই করতে পারল না পাকিস্তান। সূত্রের খবর, উধমপুরকে লক্ষ্য করে সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল ফায়ার করেছিল পাক সেনা। কিন্তু, ভারতের বুকে আঘাত হামার আগেই তাকে তছনছ করে দিল ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম।

শুক্রবার ভোরে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখার কাছে ফের বিস্ফোরণের শব্দ। তবে কী ফের আক্রমণ করছে পাকিস্তান? সবটা খতিয়ে দেখা হচ্ছে।


  উত্তর কাশ্মীরের বারামুল্লায় ভারত-পাকিস্তানের সংঘর্ষে মৃত্যু এক মহিলার। উরির রাজারওয়ানির বাসিন্দা নার্গিস বেগম গাড়িতে যাচ্ছিলেন, সেই সময় শেল আছড়ে পড়ে। আঘাতেই মৃত্যু হয় তাঁর। আহত আরও এক মহিলা। শুক্রবার সকালেই বৈঠকে বসবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে থাকবেন সিডিএস অনিল চৌহান। রণকৌশল নিয়েই এই বৈঠক হবে। ভারতের তিন বাহিনীর পাশাপাশি মহারাষ্ট্র, রাজস্থানের মুখ্যমন্ত্রীরাও বৈঠকে থাকবেন। জয়সালমীরে বিএসএফ ক্যাম্পে ফের হামলা চালানোর চেষ্টা পাকিস্তানের। ভোর সাড়ে ৪টে থেকে সাড়ে ৫টার সময়ে ড্রোন দিয়ে জয়সালমীরের রামগড়ে বিএসএফ ক্যাম্পে হামলা চালানোর চেষ্টা করে। ভারতের ডিফেন্স সিস্টেম সেই ড্রোন ধ্বংস করে দিয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.