সকালে লাহোরে একের পর এক বিস্ফোরণ
'অপারেশন সিঁদুর' হয়ে যাবার পরেই বৃহস্পতিবার সকালে পাকিস্তানের লাহোর একের পর এক বিস্ফোরনে কেঁপে ওঠে। বিস্ফোরনের কারণ এখনও স্পষ্ট নয়। তবে অনেকেরই আশঙ্কা, ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ফের সামরিক কোনও অ্যাকশন হতে পারে। তবে ভারত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোনও যোগ নেই। অন্যদিকে স্থানীয় পাক সংবাদমাধ্যম সূত্রেই খবর, পাকিস্তানি বায়ুসেনা মহড়া চালাচ্ছিল। সেই সময়ই বিস্ফোরণ হয়। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে লাহোর ওল্ড বিমানবন্দর। বিস্ফোরনের পরেই মানুষ আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে।
পাকিস্তান এই মুহূর্তে নিজেদের আভ্যন্তরিন গন্ডগোল নিয়ে দিশেহারা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রথমে সাইরেনের শব্দ শোনা যায়। তারপরই বিস্ফোরণ হয়। অনেকে আবার এই বিস্ফোরণের পিছনে বালোচ আর্মির হাত থাকতে পারে বলেও আশঙ্কা করছে। পাকিস্তানের অন্দরেই বিদ্রোহ শুরু করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। ট্রেন হাইজ্যাক থেকে শুরু করে পাক সেনার কনভয়ে হামলা- একের পর এক আঘাত হানছে তারা। এই হামলার পিছনেও তাদের হাত থাকতে পারে বলেই অনেকের ধারণা।
