রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গাইঘাটায়
দীর্ঘ দিন ধরে এলাকার রাস্তা সংস্কারের হয় নি। একটু বৃষ্টিতে জল জমেছে রাস্তার উপরে, চলাচল করতে সমস্যা হয় এলাকাবাসীর। রাস্তার দাবিতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামপঞ্চায়েতের চারা বটতলায় চাঁদপাড়া ঝাউডাঙ্গা রাস্তা আটকে অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাদের দাবি, চারা বটতলা থেকে স্টেশন পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা খারাপ। বহুবার প্রশাসনিক দপ্তরে রাস্তা সংস্কারের জন্য আবেদন করা হয়েছে কিন্তু রাস্তা সংস্কারের করা হয়নি। এলাকার পঞ্চায়েত সদস্য রাস্তা ঠিক করার প্রতিশ্রুতি দেন কিন্তু রাস্তা ঠিক করা হয় না।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ ও গাইঘাটার বিডিও । বিডিওর আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর রাস্তা অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
