ভাটপাড়ায় বিজেপি নেতাকে গুলি চালানোর ঘটনায় N.I.A হাতে গ্রেফতার আরও এক
গত ২৮ শে আগস্ট ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর গুলি চালানোর ঘটনায় আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এন আই এর হাতে গ্রেফতার করা হয় ১৭ জনকে। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরু থেকে এন আই এ গ্রেপ্তার করলো মোহিত মাহাতো ওরফে সাহিল নামের এক যুবককে।
প্রিয়াঙ্গু পান্ডের উপর গুলি চালানোর ঘটনায় সরাসরি ভাবে তিনি অভিযোগ করেন জগদ্দল কেন্দ্রের বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সোমনাথ শ্যামের দিকে ।তিনি বলেন, তাকে পরিকল্পিতভাবে খুন করার চক্রান্তের পিছনে তৃণমূল বিধায়ক সরাসরি ভাবে যুক্ত রয়েছেন।
