Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া


 


গরম বেড়েই চলেছে। বিক্ষিপ্ত কয়েকটা কাল বৈশাখী হলেও গরম কমার কোনো লক্ষণ নেই। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থেকে গরমজনিত অস্বস্তি রয়েই গেছে।


  সোমবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সোমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। তবে বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে গত সপ্তাহে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দুদিনে রাজ্যে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এছাড়া সমগ্র দক্ষিণবঙ্গেই অস্বস্তিকর গরম থাকবে। আজ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আজ ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর সহ নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির সাথে ঘণ্টাত ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বুধবার নাগাদ বৃষ্টি বাড়ার পূর্বাভাস। বুধবার বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে। ভিজতে পারে কলকাতাও। এদিকে মৌসম ভবন জানিয়েছে, উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৪/৫ দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়বে। 


  অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজও। বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.