'ইনভেস্টমেন্ট ফ্রড'এ ২ কোটি ৩০ লক্ষ টাকা প্রতারনার শিকার নিউটাউনের বাসিন্দা, ঝাড়খণ্ড থেকে ধৃত ১
লগ্নির মাধ্যমে আকর্ষণীয় প্রাপ্তি -এককথায় ইনভেস্টমেন্ট ফ্রডের দ্বারা সাইবার প্রতারকরা নিউটাউনের বাসিন্দা শ্রীমতি হেলেনা সেনগুপ্তের কাছ থেকে প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করে নেন।
প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই শ্রীমতি হেলেনা সেনগুপ্ত বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানান। এরপর ২২/২৫ মামলা রুজু করে এই প্রতারনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার পুলিশ।
তদন্তে বিহারের দ্বারভাঙার বাসিন্দা শ্যাম সুন্দর ঝাঁয়ের অপরাধের সাথে যুক্ত থাকার তথ্যপ্রমাণ উঠে আসে।
এরপরই বিধাননগর সাইবার পুলিশের একটি দল ঝাড়খন্ড অভিযানে যায় এবং রাঁচি থেকে শ্যামসুন্দর ঝাঁকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসে।
তাকে আদালতে পেশ করা হলে তার পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর হয়।
তদন্তে অপরাধের সাথে শ্যাম সুন্দর ঝাঁ-এর প্রতারিত অর্থ আত্মসাতের প্রত্যক্ষ প্রমাণ উঠে আসে ,ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই মামলার তদন্ত চালাচ্ছে বিধাননগর পুলিশ
