Type Here to Get Search Results !

বুলেট লঙ্কা' চাষ করে ভালো লাভের মুখ দেখছে উঃ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলের কৃষকরা

 উঃ ২৪ পরগনা 


'বুলেট লঙ্কা' চাষ করে ভালো লাভের মুখ দেখছে উঃ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলের কৃষকরা 



  সুন্দরবনের এলাকার খালগুলিতে নতুন পদ্ধতিতে লঙ্কা চাষ করেছেন চাষিরা। প্রতি বছরই নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে থাকে সুন্দরবনের আশেপাশের অঞ্চলে। অনেক সময়ে নদীবাঁধ ভেঙে নোনা জলে প্লাবিত হয়ে যায় গোটা গ্রাম। চাষের জমিও ক্ষতিগ্রস্ত হয়। আর সেই কথা মাথায় রেখেই সুন্দরবনের চাষিরা অল্প জমিতে খরচ সামান্য আর তাতেই অধিক ফলন ফলিয়ে আয়ের দিশা দেখছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই সমস্ত চাষিরা।

সুন্দরবনের বিভিন্ন এলাকা সহ ভাঙর, গোসাবা, বাসন্তী, কুলতলা প্রভৃতি এলাকায় এই চাষের চাহিদা বেড়েছে। 


  বাড়তি ফল লাভের আশায় চাষিরা অন্য আনাজের পাশাপাশি বুলেট লঙ্কা চাষ করছেন। এই কারণে অন্যান্য লঙ্কার বাজারদর তলানিতে এসে ঠেকেছে। এই চাষেই লাভ দেখতে পারছেন কৃষকরা। তবে এই লঙ্কা শুধুমাত্র এই রাজ্যেই নয়, অন্যান্য জায়গাতেও এর রফতানি হচ্ছে। বর্তমানে বুলেট লঙ্কার বাজারদর খুব চড়া। অন্য জাতের লঙ্কার পাইকারি বাজারে দাম, বুলেট লঙ্কার থেকে প্রায় তিনভাগের একভাগ। তাই এই চাষ চাষিদের স্বস্তি। শুধু তাই নয়, বুলেট লঙ্কা চাষের কিছু প্রধান সুবিধা রয়েছে। প্রথমত, অন্যান্য লঙ্কার থেকে এই লঙ্কার ফলন বেশি। ফলে অল্প জমিতে চাষ করে অনেক পরিমাণে ফসল পান চাষিরা। এছাড়াও, অন্য জাতের লঙ্কা ফলতে যেখানে আড়াই থেকে তিন মাস সময় লাগে, সেখানে বুলেট লঙ্কা গাছে দুই মাসেই ফল আসে। আর বাজারে কাঁচালঙ্কার এই চাহিদার পূরণ ঘটাচ্ছে সুন্দরবনের চাষিরা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.