Type Here to Get Search Results !

বাড়ি ভেঙে আহত বউ বাজারে

 বাড়ি ভেঙে আহত বউ বাজারে



বউবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। সামনের দিকে ঝোলা বারান্দা বা ব্যালকনি সহ একটা বড় অংশ উপর থেকে ভেঙে পড়ে। সংস্কারের কাজ চলাকালীন পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে রবিবার বেলায় শ্রীনাথ দাস লেনে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরনো বাড়িটির সংস্কার করা হচ্ছিল। বাড়ির অংশ ভেঙ্গে একজন চাপা পড়েন বলে এখনো সূত্রের খবর। আহত ব্যক্তির নাম আশুতোষ অধিকারী। ঘটনা স্থল থেকে তাকে বার করে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজে। সংস্কারের কাজ চলাকালীন শ্রমিকদের মধ্যে ৫ থেকে ৬ জন কাজ করছিল। ঘটনাস্থলে রয়েছে বিল্ডিং বিভাগের কর্মীরা, Disaster Management Group(DMG)-এর কর্মীরা রয়েছে, রয়েছে দমকল কর্মীরা।এছাড়া রয়েছে বউ বাজার থানার পুলিশ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.