তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি,ভাঙচুর, লুটপাট, আহত দুই। ঘটনায় আহত একজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত নাজিরপুর এলাকায়। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী বনাম প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের গোষ্ঠী সংঘর্ষ, সেই গোষ্ঠী সংঘর্ষে গতকাল রাতে বোমাবাজি শুরু হয়। জানা গেছে গতকাল সন্ধ্যা বেলায় প্রথমে বিধায়ক গোষ্ঠীর পঞ্চায়েত সদস্যের আত্মীয়কে মারধর করে প্রাক্তন ব্লক সভাপতি অনুগামীরা।এরপর বিধায়কের অনুগামীরা বাড়িতে ভাঙচুর লুটপাট চালায় বলে অভিযোগ এবং বোমাবাজি করে। ঘটনার খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বেশ কয়েকটি বাড়িতে লুটপাট হয়েছে বলে অভিযোগ।
