Type Here to Get Search Results !

প্রিয়জনকে গনেশমূর্তি উপহার দেওয়ার আগে অবশ্যই মেনে চলুন কয়েকটি জ্যোতিষ পরামর্শ


প্রিয়জনকে গনেশমূর্তি উপহার দেওয়ার আগে অবশ্যই মেনে চলুন কয়েকটি জ্যোতিষ পরামর্শ 



  আগামী ২৬ ও ২৭ আগস্ট গনেশ চতুর্থী। স্বাভাবিক কারণেই  মানুষের মধ্যে পুজো উন্মাদনা শুরু হয়েছে। অনেকে নিজের প্রিয়জনকে কোনও দেবতার মূর্তি বা ছবি উপহার দেন। মন থেকে এই আশা নিয়ে হয়তো দেন যে, ওই ব্যক্তিটিকেও অর্থাৎ তাঁর প্রিয়জনকে আশীর্বাদ করবেন ঈশ্বর। এই দিন প্রিয়জনকে গণেশ মূর্তি বা ছবি উপহার দেওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। জেনে নিন সেগুলি কী কী।


 ১) প্রিয়জনকে যদি গণেশের মূর্তি উপহার দেন, তা হলে তাঁর শূঁড় ডান দিকে থাকলে, সেই মূর্তি পুজো করা উচিত নয়। কারণ ওই মূর্তি পুজোতে কোনওরকম ভুল ত্রুটি হলে ফল ভয়ঙ্কর হয়। 


২) দেবতার মূর্তি উপহার দিতে গিয়ে অনেকে স্টোনডাস্ট বা ধাতুর মূর্তি বেছে নেন। এই ধরনের মূর্তি কিন্তু পুজোর জন্য মোটেও উপযুক্ত নয়। বরং শাস্ত্র বলছে, পুজোর জন্য মাটির বা পিতলের মূর্তি সবচেয়ে ভাল। 


৩) কাউকে শুভকাজে যদি দেবতার মূর্তি উপহার হিসেবে দেন, তা হলে খেয়াল রাখতে হবে সেটি যেন বেশি বড় না হয়। তাই ঠাকুরের ছোট মূর্তি উপহার নেওয়া শুভ।


৪) প্রিয়জনকে উপহার দেওয়ার সময় গণেশের মূর্তির শূঁড় যদি সোজা অবস্থায় থাকে, তা হলে সেই মূর্তি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে ঘরে সুখ ও শান্তির ভারসাম্য বজায় থাকে। সেইসঙ্গে সমৃদ্ধিও বৃদ্ধি পায়।


৫) বামদিকে শূঁড় বাঁকানো গণেশ মূর্তি উপহারের জন্য শ্রেয়। বাড়ির মূল প্রবেশদ্বারের বাম দিকে যদি শূঁড় বাঁকানো গণেশের মূর্তি রাখেন তা হলে সেই বাড়ির শুভ শক্তি বজায় থাকে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.