Type Here to Get Search Results !

গোষ্ঠীকোন্দল হলেই কড়া ব্যবস্থা - মালদহ নেতৃত্বের উদ্দেশ্যে অভিষেক

 


গোষ্ঠীকোন্দল হলেই কড়া ব্যবস্থা - মালদহ নেতৃত্বের উদ্দেশ্যে অভিষেক 


   সামনেই নির্বাচন। সমস্ত শক্তি দিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বুধবার ক্যামাক স্ট্রিটে মালদহ ও জলপাইগুড়ির নেতাদের সঙ্গে কথা বলেন তৃণমূল সেনাপতি। সেখানেই মালদহের নেতৃত্বকে কড়া বার্তা অভিষেকের। দলের কে কোথায় কী করছে, সব নজরে রয়েছে জানিয়ে সাসপেন্ডের হুঁশিয়ারিও দিলেন তিনি। মঙ্গলবার কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। 


  বুধবার ক্যামাক স্ট্রিটের অফিসে জলপাইগুড়ি ও মালদহের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। শুরু হতেই জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি প্রসঙ্গে নেতাদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “মানুষের কাছে যান। মানুষের পাশে থাকুন। সমাজের সবস্তরের মানুষের কথা শুনুন।” সেখানেই মালদহের নেতাদের গোষ্ঠীকোন্দল নিয়ে কড়া বার্তা দেন অভিষেক। বলেন, “দলের কে, কোথায়, কী করছেন সব নজরে রাখা হচ্ছে। তবে মনে রাখবেন গণ্ডগোল করলে ব্যবস্থা নেওয়া হবে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.