Type Here to Get Search Results !

'SIR' ইস্যুতে তৃণমূলের পাল্টা প্রস্তুতি বিজেপির


 'SIR' ইস্যুতে তৃণমূলের পাল্টা প্রস্তুতি বিজেপির 


  সামনেই বিধানসভা নির্বাচন। এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় তৃণমূল ও বিজেপি। এরই মধ্যে তৃণমূলের হাতে এসেছে ভোটার তালিকা সংক্রান্ত নতুন 'SIR' ইস্যু। আর বিজেপিও পিছিয়ে থাকবে না। তৃণমূলের SIR প্রচারের পাল্টা রাজ্যে কোন পথে কিভাবে হাঁটবে বিজেপি? এই নিয়েই বুধবার রাতে বৈঠক হয়ে গেল বঙ্গ বিজেপির। আগেই এ বিষয়ে দিল্লি থেকে জেলা সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন শমীক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার। সেই বৈঠকেই অমিত শাহ নির্দেশ দেন যে এসআইআর নিয়ে বঙ্গ বিজেপি প্রচারে কী পরিকল্পনা করছে, তার স্পষ্ট চিত্র চাই। এরপরই সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্য বিজেপির জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেন। 


  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে দিল্লিতে গতকাল রাতে সুকান্ত মজুমদারের বাসভবনে বৈঠকে বসে বঙ্গ বিজেপির সাংসদদের। বঙ্গ বিজেপির সাংসদরাও উপস্থিত ছিলেন। সুনীল বনসলের নেতৃত্বে কর্মসূচি ঠিক করা হয়। সূত্রের খবর, গতকালের বৈঠকে প্রত্যেকের সাংসদের লোকসভা এলাকায় ভোটের আগে কীভাবে কাজ করতে হবে, তা নিয়ে  আলোচনা হয়েছে। পাশাপাশি তৃণমূল যেভাবে সংসদে আক্রমণ করছে, তার পাল্টা কী স্ট্র্যাটেজি হবে, তা নিয়েও আলোচনা হয়। একইসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনা-সহ বাংলার ইস্যু সংসদে তোলার ক্ষেত্রে বঙ্গ বিজেপি সাংসদদের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। সূত্রের খবর, এই বিষয়কে সামনে রেখে এবার ময়দানে নামতে চলেছে বিজেপি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.