Type Here to Get Search Results !

বাংলা ক্রীড়া প্রতিযোগিতায় পুরুলিয়ার জয়জয়কার

 পুরুলিয়া 



বাংলা ক্রীড়া প্রতিযোগিতায় পুরুলিয়ার জয়জয়কার 


   অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে পুরুলিয়া জেলা। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে খেলাধুলা সর্বত্র দ্রুত গতিতে পুরুলিয়া এগিয়ে চলেছে। ২৪ শে অগাস্ট থেকে ২৬ শে অগাস্ট পর্যন্ত কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ৬৯ তম রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় পুরুলিয়ার ছেলে-মেয়েরা দুর্দান্ত ফলাফল করে। লোকশিল্প চর্চা হোক কিংবা খেলাধুলা কোনও অংশেই পিছিয়ে নেই পুরুলিয়ার ছেলে-মেয়েরা। রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেল জঙ্গলমহলে ছেলে-মেয়েরা। তাইকন্ডু প্রতিযোগিতায় জঙ্গলমহলের ছেলে-মেয়েদের মাড় ভাতের দম দেখল গোটা রাজ্য। তাদের এই সাফল্য বিরাট সাড়া ফেলেছে। এই রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক পুরস্কারের তালিকায় এক ধাপ এগিয়ে গিয়েছে পুরুলিয়া।


  জেলার ছেলে-মেয়েদের এই কৃতিত্বে খুশি জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থা সদস্যরা এবং পুরুলিয়া ক্রীড়া মহল। বিজয়ী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানান তারা। এ বিষয়ে জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট তারকনাথ দত্ত বলেন , মোট ৫০ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্য থেকে ২২ জন দুর্দান্ত সাফল্য পেয়েছে। এই সাফল্যে তারা খুবই গর্বিত। এই প্রথমবার এত ভালো সাড়া পেয়েছে তাদের ছাত্র-ছাত্রীরা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.