Type Here to Get Search Results !

গাড়ির তেলের ট্যাঙ্করে পাচার হচ্ছিলো রুপোর গয়না

 উঃ ২৪ পরগনা 



 গাড়ির তেলের ট্যাঙ্করে পাচার হচ্ছিলো রুপোর গয়না 


   চোর যত স্মার্ট হচ্ছে পুলিশও ততোই সচেতন হচ্ছে। এখন আর অত সহজে বিদেশ থেমে সোনা, রুপো পাচার করা যাচ্ছে না। এমনই পাচার করতে গিয়ে স্বরূপনগর সীমান্তে বি এস এফের হাতে ধরা পরে গেলো চোরা চালানকারী। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তে ফের এক চাঞ্চল্যকর ঘটনা। গাড়ির তেলের ট্যাঙ্কিকে ভাঁড়ার বানিয়ে রুপোর গয়না পাচারের চেষ্টা ব্যর্থ করল সীমান্ত রক্ষী বাহিনী। বিএসএফ সূত্রে জানা যায় , এদিন গভীর রাতে সন্দেহজনকভাবে একটি চারচাকা গাড়ি সীমান্তের দিকে এগোচ্ছিল। সেই সময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের টহলরত জওয়ানরা গাড়িটি আটক করে তল্লাশি চালান। তল্লাশিতে বেরিয়ে আসে অবিশ্বাস্য তথ্য— গাড়ির তেলের ট্যাঙ্কির ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ রুপোর গয়না।


  উদ্ধার হওয়া গয়নার ওজন প্রায় ২৭ কিলো ৩৭২ গ্রাম, বাজারমূল্য আনুমানিক ২৭ লক্ষ ৩৭ হাজার টাকা। জেরার মুখে ধৃত পাচারকারী স্বীকার করেছে , বাংলাদেশে পাচারের উদ্দেশে এই অভিনব কায়দায় গয়না বহন করছিল সে। ঘটনার পর উদ্ধার হওয়া গাড়ি, গয়না ও ধৃত পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.