Type Here to Get Search Results !

অতিরিক্ত জলে আরামবাগের চাষীদের ব্যাপক ক্ষতি

 হুগলি



অতিরিক্ত জলে আরামবাগের চাষীদের ব্যাপক ক্ষতি 


  এ বছর এই কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে। হুগলি আরামবাগের বিস্তীর্ণ অঞ্চলে চাষের জমিতে প্রচুর জল জমে আছে এখনও। ধানের বীজতলা থেকে সদ্য রোপণ করা ধান নষ্ট হয়েছে বহু জমিতে। এখনও নিচু এলাকাগুলিতে চাষের জমি থেকে পুরোপুরি জল নামেনি। যেমন খানাকুলের মাড়োখানা, জগৎপুর, নন্দনপুর, বনহিজলি এলাকার কিছু অংশ এখনও জলমগ্ন। ফলে নতুন করে আর চাষও করতে পারেন নি চাষিরা। অনেক জায়গায় নতুন করে বীজতলা তৈরি করে পুনরায় চাষ করতে হয়েছে। ফলে ধান চাষে অনেকটা দেরি হয়ে গিয়েছে। এদিকে আবারও নিম্নচাপের ভ্রুকুটিতে মাথায় হাত পড়েছে অধিকাংশ চাষির। কারণ এরপর ভারী বৃষ্টি হলে ফসল আর বাঁচানো যাবে না বলেই চাষিদের আশঙ্কা।


  অনেকেই ঋণ নিয়ে চাষ করেছেন। সেই ঋণ শোধ করা তো দূরের কথা, সারাবছর কীভাবে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। লাগাতার বৃষ্টির জেরে প্রভাব পড়েছে সবজি চাষেও। চাষিরা বলছেন, সবজি গাছ হলুদ হয়ে গিয়েছে। ফলে সবজির ফলনও মার খাচ্ছে। লাগাতার আবহাওয়ার প্রতিকূলতায় কার্যত দিশেহারা অবস্থা হয়েছে কৃষককূলের। এমন অবস্থায় শুধুমাত্র চাষিদের নয়, সাধারণ মানুষকেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, এইভাবে বিভিন্ন জায়গায় সবজি নষ্ট হয়ে যাওয়ার ফলে পুজোর সময় ব্যাপকভাবে সবজির দাম বাড়তে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.