Type Here to Get Search Results !

২৬ এর বিধানসভা নির্বাচন ও কুনালের ভবিষ্যৎবাণী

 '২৬ এর বিধানসভা নির্বাচন ও কুনালের ভবিষ্যৎবাণী 



  তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এখন রীতিমত জ্যোতিষ চর্চা করছেন। তিনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। রবিবার চুঁচুড়ার রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেখানেই তিনি ২৬-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে নিজের পূর্বাভাস দেন। তাঁর বক্তব্য অনুযায়ী, “২০২৬ বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্য, কংগ্রেস শূন্যই থাকবে। বিজেপি তিরিশও পেরবে না। আর তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসবে। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” শাসক তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী যে, উন্নয়নের ভিত্তিতেই চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফিরবে। বিরোধীদের অবশ্য অন্য হিসেব। 


  কুণাল ঘোষ (Kunal Ghosh) এদিন আরও বলেন, “আগস্টেই বিপ্লবীরা ডাক দিয়েছিল ‘ব্রিটিশ তুমি ভারত ছাড়ো।’ তৃণমূল কংগ্রেস ডাক দিচ্ছে বিজেপি তুমি বাংলা ছাড়ো/ বিজেপি তুমি ভারত ছাড়ো। কারণ, নরেন্দ্র মোদী, তোমার দল বাংলা ভাষাকে অপমান করেছে।”প্রাক নির্বাচনী সমীক্ষা ও রাজনৈতিক পূর্বাভাস নতুন কিছু নয়। সাধারণত ভোটের পর নানা সংস্থা তা করে থাকে। তবে রাজনৈতিক আবহাওয়া দেখে ফলাফল অনুমান করাও প্রচলিত বিষয়। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বিজেপিকে এবার পঞ্চাশের মধ্যে বেঁধে ফেলব।” কুণাল ঘোষ (Kunal Ghosh) সেই সংখ্যাটিকে আরও কমিয়ে দিলেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.