অর্ধেক পৃথিবীকে ডোবানোর হুমকি পাকিস্তানের সেনা প্রধানের
ভারতকে হুমকি দিতে গিয়ে কার্যত সারা পৃথিবীকেই হুমকি দিয়ে বসলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। আমেরিকায় ট্যাম্পায় ব্যবসায়ী আদনান আসাদের আমন্ত্রণে ব্ল্যাক টাই ডিনারে সামিল হয়েছিলেন পাক সেনা প্রধান আসিম মুনির। সেখানেই তিনি নয়া দিল্লিকে হুমকি দিয়ে বলেন, “আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি আমরা মনে করি যে আমরা ডুবছি, তবে আমরা অর্ধেক দুনিয়াকে আমাদের সঙ্গে নিয়ে ডুবব।” স্বাভাবিক কারণেই তার এই কথায় প্রবক ক্ষুব্ধ আমেরিকা সহ পশ্চিমি দেশগুলো।
আমেরিকায় গিয়ে পরমাণু হামলার বুলি, অর্ধেক পৃথিবী ধ্বংস করে দেওয়ার হুমকি আসিম মুনিরের। সিন্ধু নদ নিয়েও আসিম মুনিরের মুখে বড় বড় কথা শোনা যায়। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করায় জল পাচ্ছে না পাকিস্তান। দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকায় পাক সেনা প্রধান আসিম মুনির বলেন, “সিন্ধু নদের উপরে ভারতের বাঁধ বানানোর অপেক্ষা করব আমরা, আর যখন তৈরি হয়ে যাবে, তখন আমরা ১০টা মিসাইল দিয়ে ওই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়..আমাদের মিসাইলের অভাব নেই।”
