Type Here to Get Search Results !

ভারতের অগ্নি মিসাইল নিক্ষেপে সন্ত্রস্ত পাকিস্তান


ভারতের অগ্নি মিসাইল নিক্ষেপে সন্ত্রস্ত পাকিস্তান 



  পাকিস্তান ভয় পেয়েছে। পহেলগাঁও কাণ্ডের পরে ভারতও নিজেকে আরো প্রস্তুত করছে। ফলে খুবই সঙ্কিত পাকিস্তান।২০ আগস্ট ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৫’ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। কৌশলগত এবং প্রযুক্তিগত পরীক্ষা সফল হয়েছে বলে খবর। আর এতেই ঘাবড়ে গিয়েছে ইসলামাবাদ। তাদের দাবি, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর ভারত যেভাবে অস্ত্র কেনায় মন দিয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। পাকিস্তানের বিদেশ দপ্তরের মুখপাত্র সফকত আলি খান সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে বলেন, ”আমরা লক্ষ করছি ভারতের অস্ত্র সংগ্রহ বা ক্রয়ের বিষয়টি। যা কেবল পাকিস্তানের নিরাপত্তার জন্যই নয়, আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও সামগ্রিক ভাবে বিপজ্জনক।" 


   তিনি আরো বলেন, " আঞ্চলিক ও বৈশ্বিক উভয় স্তরেই শান্তি, নিরাপত্তা এবং কৌশলগত স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।” সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্ট অনুসারে, এই ক্ষেপণাস্ত্র ৫ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। ফলে এর আওতায় অবশ্যই থাকবে পাকিস্তান। স্বাভাবিক ভাবেই তা চিন্তা বাড়াচ্ছে পাক প্রশাসনের। গত ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে প্রতিরক্ষা নিয়ে বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নমো জানিয়েছেন, ভারত খুব শীঘ্রই ‘মিশন সুদর্শন চক্র’ আনতে চলেছে যা ভারতীয় আকাশসীমার ঢাল হয়ে রক্ষা করবে। শুধু তাই নয়। পালটা প্রতি আক্রমণ করতে সক্ষম এই সুদর্শন চক্র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.