পুরুলিয়া
এখন অযোধ্যা পাহাড়ের দুর্গম রাস্তায় শোনা যায় দেশেত্মবোধক গান
অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করে সমস্ত পুরুলিয়া একসময় ছিল নকশালদের প্রায় মুক্তাঞ্চল। পরে কালের প্রভাবে তা বন্ধ হয়েছে। নির্জন জঙ্গলের রাস্তা। দূর থেকে ভেসে আসছে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের সেই বিখ্যাত গান- ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি’। কাছে আসতেই দেখা যায়, কয়েকজন পুলিশকর্তা একসঙ্গে এই গান করছেন। প্রকৃতির অপরূপ চেহারা দেখে আবেগে ভাসেন তাঁরা। এরপরেই ধরেন এই বিখ্যাত দেশাত্মবোধক গান। একসময় অযোধ্যা পাহাড়ের এই রাস্তায় শোনা যেত ভারী বুটের শব্দ; হাতে ইনসাস, এসএলআর, একে ৪৭- সব মিলিয়ে আতঙ্কের বাতাবরণ। সবুজ পাতায় চোখে পড়ত রক্তের ছোপ। তবে আজ সেসব ইতিহাস।
অতীতের সেই দিন কাটিয়ে প্রকৃতি ফের নিজের ছন্দে ফিরেছে। পরিবেশের এই অপরূপ চেহারা দেখেই আবেগে ভাসলেন একদল পুলিশ। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে ধরলেন দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত দেশাত্মবোধক গান। তাঁদের কণ্ঠে শোনা গেল, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি…’। অতীতের আতঙ্কের বাতাবরণ কাটিয়ে অযোধ্যা পাহাড়ের এই রাস্তায় ফিরেছে প্রকৃতির চেনা রূপ। ডিউটি সেরে ফেরার পথে তা দেখে আবেগে ভাসেন কিছু পুলিশ। ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গেয়েই আবেগের বহিঃপ্রকাশ করেন তাঁরা। এভাবেই সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে অযোধ্যা পাহাড়ের সামগ্রিক পরিবেশ।
