বিনোদন
নতুন নাটক নিয়ে মঞ্চে আসছেন ব্রাত্য বসু
মন্ত্রীত্ব সামলে নাটকের জন্য খুব বেশি সময় দিতে তিনি পারেন না। তাই বলে তিনি নাটক থেকে সরে যান নি। নতুন নাটক নিয়ে খুব শিগগিরি মঞ্চে ফিরছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে পরিচালনার পাশাপাশি তিনি অভিনয়ও করবেন। শনিবার ‘হাউসফুল’ শিশির মঞ্চে ‘এক্সক্লুসিভ’ ঘোষণা করলেন নিজেই। ‘অরণ্যদেব’, ‘শহর-ইয়ার,’ ‘চতুষ্কোণ’, ‘উইঙ্কেল টুইঙ্কেল’, ‘কৃষ্ণ গহ্বর’-সহ একের পর এক পূর্ণ প্রেক্ষাগৃহ নাটক সংস্কৃতি জগৎকে উপহার দিয়েছেন ব্রাত্য। নিজে অভিনয় করেছেন স্বরচিত নাটক ‘মীরজাফর’, ‘রুদ্ধ সঙ্গীতে’। শ্রাবণ সন্ধ্যায় শিশির মঞ্চে বসেছিল চাঁদের হাট। উপলক্ষ নবজাগণের ২৬তম প্রতিষ্ঠা দিবস। ১৯৯৯ সালে পথ চলা শুরু করেছিল যে সংস্থা। স্বপ্ন ছিল একটাই। বিশ্বের দরবারে কলার উঁচু হবে বাঙালির। শনিবার ২ আগস্ট ছাব্বিশে পা দিল বাংলার বাঙালির সেই ‘নবজাগরণ।’
সেলিব্রেট করতে শনিবার একজোট হয়েছিলেন কৃতী বাঙালিরা। বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল, প্রাক্তন মহিলা ক্রিকেটার ‘পদ্মশ্রী’ ঝুলন গোস্বামী। উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়ার কর্ণধার সত্যম রায়চৌধুরি, রাজ্যের মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন, সাহিত্যিক প্রচেত গুপ্ত, অভিনেত্রী গার্গী রায়চৌধুরি, শিল্পপতি সমর নাগ। যাঁরা শুরুর দিন থেকে নবজাগরণের সঙ্গে ছিলেন তাঁদের মধ্যে লেখক সুনীল গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই আজ প্রয়াত। পুরনো সদস্যরা অনেকে চলে গেলেও থমকে যায়নি পথ চলা। এগিয়ে চলেছে নবজাগরণ। ২ আগস্ট নবজাগরণের জন্মদিনে আচার্য প্রফুল্লচন্দ্র রায়েরও জন্মদিন।
.jpeg)