Type Here to Get Search Results !

প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেন

 প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেন 


  বেশ ক’দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ অবশেষে সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায় ৷ শিবু সোরেনের বয়স হয়েছিল ৮১ বছর ৷ শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় দিল্লির গঙ্গারাম হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছিল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) প্রধান শিবু সোরেনকে। দু’দিন আগেই চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে ভেন্টিলেশন থেকে বার করে আনা হয়েছিল কি না, তা স্পষ্ট ছিল না ৷



  অবশেষে সোমবার শিবু সোরেনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ গত কয়েক মাস ধরেই শরীর ভাল যাচ্ছিল না ঝাড়খণ্ড আন্দোলনের নেতা শিবু সোরেনের। গত ১৯ জুন তাঁকে ভর্তি করানো হয় দিল্লির গঙ্গারাম হাসপাতালে। শিবু সোরেনের কিডনির সমস্যা ছিল। সম্প্রতি তাঁর মস্তিষ্কের ভিতর রক্তক্ষরণও হয়। এই অবস্থায় শুক্রবার প্রবীণ এই রাজনীতিকের শারীরিক পরিস্থিতির অবনতি হয়। তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, শিবুর শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও নতুন করে উন্নতিও হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.