Type Here to Get Search Results !

পুরুলিয়া শহরের শঙ্কর চিত্রায়ন নতুন করে খোলার উদ্যোগ শুরু হয়েছে

 পুরুলিয়া 



পুরুলিয়া শহরের শঙ্কর চিত্রায়ন নতুন করে খোলার উদ্যোগ শুরু হয়েছে 


  পুরুলিয়া শহর ও শহরবাসীর কাছে শঙ্কর চিত্রায়ন একটা আবেগ। বহু মানুষের ভালোবাসার সঙ্গে যুক্ত এই সিনেমা হলটি। কিন্ত বিশেষ কারণে ২০১৪ সালে হলটি বন্ধ হয়ে যায়। এবার আবার নতুন করে ওই হল খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৭৯ সালে পথ চলা শুরু হয়েছিল এই সিনেমা হলের। জেলার মধ্যে সবথেকে বড় পর্দা সিনেমাহল ছিল এটি। প্রত্যেক পুরুলিয়াবাসী জীবনের কোনও না কোনও সময়ে এই সিনেমা হলে এসেছেন সিনেমা দেখার জন্য। ‌ শুধু পুরুলিয়া শহর নয় জেলার বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকেও অনেকেই এই সিনেমা হলে আসতেন সিনেমা দেখার জন্য। জঙ্গলমহল পুরুলিয়ার মানুষদের কাছে ঐতিহ্য ও আবেগের সঙ্গে মিশে রয়েছে শঙ্কর চিত্রায়ন। জেলার মানুষের কাছে নস্টালজিয়া এই সিনেমাহল। 


  আজ সেখানে রয়েছে শুধুই শূন্যতা। ভাঙাচোরা স্ক্রিন। জরাজীর্ণ দেওয়াল। সিনেমা হলের চেহারা দেখে মনে হবে ভুতুড়ে কোনও বাড়ি। ২০১৪ সালের বন্ধ হয়ে গিয়েছে এই  শঙ্কর চিত্রায়ন। কর্মসংস্থান হারিয়েছেন বহু মানুষ। এই শঙ্কর চিত্রায়নের প্রাক্তন ম্যানেজার উজ্জ্বল ভূঁই বলেন, পুরুলিয়ার সবচেয়ে বৃহৎ সিনেমা হল ছিল এটি। আইনি জটিলতার কারণে সিনেমা হলটি বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, সরকার যদি কোনও উদ্যোগ নেয় তাহলে আবারও এই সিনেমা হলে সিনেমা চলবে। এ বিষয়ে স্থানীয় এলাকার বাসিন্দারা বলেন তাঁদের কাছে এই শঙ্কর চিত্রায়ন একটা আবেগ। নিম্নবিত্ত  মানুষদের পক্ষে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। সূত্রের খবর, ওই হল খোলার জন্য তৎপর হয়েছে অনেকেই। সরকারের পক্ষ থেকেও চেষ্টা শুরু হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.