অ্যাপেন্ডিসাইটিস বুঝবেন কীভাবে, জেনে নিন এর লক্ষণ
বৃহদান্ত্র বা মলাশয়ের নিচের দিকে যুক্ত থাকা পেটের ডান দিকে আঙুলের সমান থলের মতো ছোট অংশটির নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। আর এতে সংক্রমণ হলে তাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। জনহপকিন্স মেডিসিন ডটঅর্গে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুসারে রোগপ্রতিরোধের অংশ হিসেবে কাজ করে অ্যাপেন্ডিক্স। আর মূলত হয় কী কারণে, তা আমাদের জানা ভীষণ জরুরি। এটি মূলত অ্যাপেন্ডিক্সের আস্তরণ, যাকে ‘লুমেন’ বলা হয়, সেটিতে প্রতিবন্ধকতা তৈরি হলে অ্যাপেন্ডিসাইটস হয়। ফলে অ্যাপেন্ডিক্স ফুলে যায়, আর শুরু হয় ব্যথা।
কীভাবে বুঝবেন আপনার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। বিশেষজ্ঞরা বলছেন -
১. পেট ফোলা
২. গ্যাস নির্গত হওয়াতে সমস্যা হওয়া
৩. পেট খারাপ করা ও বমি হওয়া
৪. কোষ্ঠকাঠিন্য
৫. জ্বরের সাথে ঠাণ্ডা বোধ হওয়া
৬. রুচি চলে যাওয়া
যদি এসব লক্ষণ দেখা দেয়, তাহলে ব্যথানাশক ওষুধ না খেয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর প্রাথমিক অবস্থায় অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ সাধারণ সমস্যা বলে মনে হয়। তাই অবহেলা করা ঠিক হবে না, দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
