মুরগির শরীরের যে অংশগুলো খাওয়া এড়িয়ে চলা উচিত
মুরগির মাংস এখন সকলেরই খুব প্ৰিয় খাদ্য। কেনার সময় তো আমরা সমস্ত মুরগি কিনে নিই। কিন্তু শরীরের কিছু অংশ মানুষের শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক।
* মুরগির চামড়ায় প্রচুর পরিমাণে চর্বি এবং ক্যালোরি থাকে। এটি অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি পায়, কোলেস্টেরল, রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। চামড়ায় ব্যাকটেরিয়া থাকারও সম্ভাবনা আছে। সঠিকভাবে রান্না না করলে তা পেটের সমস্যাও সৃষ্টি করতে পারে। অনেকেই চামড়ার কোমলতা পছন্দ করেন। তবে স্বাস্থ্যের কথা বিবেচনা করে চামড়া খাওয়া এড়িয়ে চলা উচিত।
* মুরগির অন্ত্রে হজমের অবশিষ্টাংশ এবং রোগের জীবাণু বেশি থাকে। সঠিকভাবে পরিষ্কার না করলে ডায়রিয়া, বমি হতে পারে। মুরগির অন্ত্রের ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। যতই পরিষ্কার করা হোক না কেন, এই ব্যাকটেরিয়া সম্পূর্ণভাবে দূর করা কঠিন। তাই মুরগির অন্ত্র একেবারেই খাওয়া উচিত নয়।
* কিছু লোক মুরগির মাথা খেতে পছন্দ করেন। স্যুপের মতো খাবারে মুরগির মাথা ব্যবহার করা হয়। মুরগির মাথায় মস্তিষ্ক থাকায়, এতে ভারী ধাতু বা বিষাক্ত পদার্থ থাকার সম্ভাবনা বেশি। তাই মুরগির মাথা না খাওয়াই উচিত।
