Type Here to Get Search Results !

দুদিনের জন্য ঘুরে আসুন আসানসোলের বরাকরের চার মন্দির

 ভ্রমণ 


    দুদিনের জন্য ঘুরে আসুন আসানসোলের বরাকরের চার মন্দির 



  মধ্যে আর কয়েকদিন। তারপরেই ১৫ আগস্টের ছুটি। স্বাভাবিক কারণেই একটু কোথাও ঘুরতে যাওয়ার জন্য মন চাইছে। তাই আজকে আমাদের প্রস্তাব, এবার আপনার ডিস্টিনেশন হোক বরাকরের চার মন্দির। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বরাকরে রয়েছে প্রাচীন মন্দির যেখানে গেলে একযোগে দেখতে পাবেন আপনি প্রাচীন চারটি মন্দির। এই মন্দির দর্শনের পাশাপাশি মন্দিরে মধ্যে রয়েছে একটি সুন্দর সবুজের সমারোহ। মন্দির দর্শনের পরে যেখানে পরিবারকে নিয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে পারবেন। তাহলে ১৫ আগস্ট এর ছুটিতে একদিন বা দুই দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। স্থানীয় বাসিন্দা তথা পুরাতত্ত্ব গবেষক শুভময় চক্রবর্তী বলেন “এখানে চারটি মন্দির রয়েছে। মন্দিরের প্রথম গেটে ঢুকেই ডানদিকে রয়েছে মহিষাসুরমর্দিনী অর্থাৎ দুর্গা। বাদিকে রয়েছে গণেশ মন্দির। এই দুটো মন্দিরের মাঝামাঝি দিয়ে একটু এগিয়েই দেখা যাবে একটি মন্দির রয়েছে পশ্চিমমুখী সেখানে অনেক গুলি দেবী মূর্তি আছে এবং ঠিক তার মুখোমুখি পূর্বমুখী যে মন্দিরটি রয়েছে সেটি শিব লিঙ্গ অর্থাৎ শিব এর মন্দির।"


  তিনি আরো বলেন, "এই চারটে মন্দিরের মধ্যে তিনটি মন্দির পূর্ব মুখী এবং একটি মন্দির ব্যতিক্রমী সেটি পশ্চিম মুখী”।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.