Type Here to Get Search Results !

অযোগ্য শিক্ষকের নামের তালিকায় পানিহাটি বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূর নাম

 অযোগ্য শিক্ষকের নামের তালিকায় পানিহাটি বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূর নাম 



 সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার এসএসসি বাধ্য হয়েই অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেন। আর সেই তালিকা প্রকাশের পরেই সামনে আসে একের পর এক চমক। সেই তালিকায় রয়েছে শাসক দলের বহু নেতা মন্ত্রীর ঘনিষ্ঠ জেনেরা। এসএসসি-র প্রকাশিত অযোগ্যদের তালিকায় ১৮০৪ জনের মধ্যে রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম৷ তালিকার ১২৬৯ নম্বরে নাম রয়েছে তৃণমূলের অন্যতম সিনিয়র এই বিধায়কের পুত্রবধূর নাম৷ যদিও এ বিষয়ে ফোন করা হলে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি অযোগ্য হিসেবে চিহ্নিত শম্পা ঘোষ৷ বিধানসভার মুখ্য সচেতক পদেও রয়েছেন নির্মল ঘোষ৷ 


  সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগণার নৈহাটির একটি স্কুলে শিক্ষকতা করতেন  নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এ দিন সন্ধ্যায় ১৮০৪ জন চাকরি হারানো অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করেছে এসএসসি৷ এই অযোগ্যদের মধ্যে যাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন, তাঁদের তালিকাও প্রকাশ করে অ্যাডমিট কার্ড বাতিল করেছে কমিশন৷ এসএসসি যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় শাসক দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরাই শুধু নয়, তাঁদের আত্মীয় পরিজনদের নামও রয়েছে বলে খবর৷ পুরসভা, পঞ্চায়েত থেকে দলীয় পদে থাকা অনেক নেতা নেত্রী বা তাঁদের আত্মীয়রাই অযোগ্য হিসেবে ২০১৬ সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন বলে জানিয়েছে এসএসসি৷ তালিকায় নাম রয়েছে রাজপুর-সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ সহ বহু তৃণমূল নেতার নাম।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.