Type Here to Get Search Results !

নবান্ন অভিযানে পুলিশ কারোর গায়ে হাত দিলে ৭২ ঘন্টার জন্য বাংলা স্তব্ধ করে দেওয়া হবে' - শুভেন্দু

 'নবান্ন অভিযানে পুলিশ কারোর গায়ে হাত দিলে ৭২ ঘন্টার জন্য বাংলা স্তব্ধ করে দেওয়া হবে' - শুভেন্দু 



  শুরু হয়ে গেছে নবান্ন অভিযান। পুলিশ চারিদিক দিয়ে ব্যারিকেট তৈরী করেছে। তিলোত্তমার মা ও বাবার আমন্ত্রনে কয়েক হাজার মানুষ এই অভিযানে অংশ নিয়েছে। 

তবে, প্রশাসন আগেই কড়া নিরাপত্তা ও নজরদারি শুরু করেছে। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ অগস্ট, আরজি কর মেডিক্যাল কলেজের চতুর্থ তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসক পড়ুয়ার রক্তাক্ত দেহ। ময়নাতদন্তে জানা যায়, তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছিল। এক বছর কেটে গেলেও অভিযুক্তদের শাস্তি হয়নি। সেই ক্ষোভ থেকেই ঠিক এক বছর পর অর্থাৎ আজ ৯ অগস্ট নবান্ন অভিযানের ঘোষণা হয়েছে। এই 

প্রসঙ্গে শুক্রবার সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “নবান্ন অভিযানে অভয়ার মা-বাবার ডাকে যারা আসবেন, তাঁদের গায়ে যদি পুলিশ হাত তোলে, তাহলে গোটা রাজ্য ৭২ ঘণ্টা বন্ধ হয়ে যাবে। দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে।”


  তিনি অভিযোগ করেন, মানুষকে ভয় দেখিয়ে অভিযান আটকানোর চেষ্টা করছে পুলিশ। সাঁতরাগাছিতে এক এনজিওর কর্মীরা যখন অভিযানে যোগ দেওয়া মানুষদের জন্য খাবার-জল দিচ্ছিলেন, তখন পুলিশ তাঁদের ঘিরে ধরে। তিনি ঘটনাস্থলে যেতেই পুলিশ সরে যায়। নবান্নের চারপাশে বসানো হয়েছে লোহার কন্টেনার, ব্যারিকেড, জলকামান। রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নবান্ন অভিযানের কোনও অনুমতি নেই, তবুও কেউ এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শহরের রাস্তায় টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.