Type Here to Get Search Results !

বাঘমুন্ডি গ্রামে মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে ছাগল

 পুরুলিয়ার


বাঘমুন্ডি গ্রামে মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে ছাগল 


  এ যেন সেই করোনা কাল। আমাদের স্মরণে আছে কি ভয়াবহ ছিল সেই দিনগুলো। ঠিক তেমনই এবার দেখা গেলো বাঘমুন্ডিতে। তবে মানুষ নয় ছাগলের মুখে মাস্ক। সারি সারি ছাগল চলেছে বিচরণ করতে। ‌কমবেশি সকলের মুখেই রয়েছে মাস্ক। ‌এই অবাক কাণ্ড দেখে হতবাক সকলে। এই বিষয়ে ওই ছাগলের মালিক অতিকা কুইরি বলেন, চরাতে নিয়ে গেলে অনেক সময়ই লোকের জমিতে সবজি-ফসল খেয়ে নেয় ছাগল। তাতে চাষিদের অনেক ক্ষতি হয়ে যায়, তৈরি হয় সমস্যা। যাতে লোকের জমির কোনও ক্ষতি না হয় সেই কারণেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। ‌তার এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই।


  সকলেই মনে করেন এভাবেই সচেতনতা বাড়াতে পারলে আখেরে লাভ হবে সবার। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা আনন্দ মাহাতো বলেন, উনি যে উদ্যোগ নিয়েছেন সেটা খুবই ভাল। বাকিদেরও এর থেকে শিক্ষা নেওয়া উচিত। ‌এর ফলে চাষিদের জমিতে ক্ষয়ক্ষতি হবে না। এই উদ্যোগের প্রশংসা করেন তিনি। করোনা রুখতে মাস্ক পরেছিল মানুষ। সেই ভাইরাসের প্রকোপ কমতেই মানুষের জীবন থেকে বিদায় নিয়েছে মাস্ক। তবে এবার মানুষের বদলে রাস্তায় মাস্ক পরে নেমেছে ছাগল। এই দৃশ্য দেখে অনেকেই ভিড়মি খাচ্ছেন। অনেকে আবার কৌতূহলের সঙ্গে ছাগলগুলিকে দাঁড়িয়ে দেখছেনও। অদ্ভুত এই কাণ্ড ঘটিয়ে রীতিমত শোরগোল ফেলে দিয়েছেন ওই ছাগলের মালিক।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.