Type Here to Get Search Results !

বসিরহাটে ঝাড়ফুকের ভয় দেখিয়ে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ ।।

 বসিরহাটে ঝাড়ফুকের ভয় দেখিয়ে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ ।।





ঝাড়ফুঁকের ভয় দেখিয়ে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৭০ বছরের বৃদ্ধ! বসিরহাটের স্বরূপনগর থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইয়াদ আলী শেখ দীর্ঘদিন ধরে ঝাঁড়ফুক তথা তন্ত্র-মন্ত্রের কাজ করে আসছে। শনিবার দুপুরে প্রতিবেশী বারো বছরের এক নাবালিকার ওপর তার নজর যায়। তাকে সে দীর্ঘদিন ধরে ঝাঁড়ফুকের ভয় দেখাতো। গতকাল দুপুরে সেই নাবালিকাকে পুনরায় ঝাঁড়ফুকের ভয় দেখাতে শুরু করে ওই বৃদ্ধ। তারপর ওই নাবালিকার বাড়িতে কেউ না থাকার সুবাদে তাকে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়িতে নাবালিকার বাবা-মা ফিরে এলে মেয়েকে অসুস্থ দেখে তার বাবা-মায়ের সন্দেহ হয়। তখন তারা ওই নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে সমস্ত ঘটনা খুলে বলে। শনিবার সন্ধ্যায় ইয়াদ আলীর গাজীর বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে ইয়াদ আলী শেখকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। পাশাপাশি ওই নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.