Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডে ঢুকবে। এদিকে আবার সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই সবের মিলিত প্রভাবে আপাতত বৃষ্টি চলবে।


  রবিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। রবিবারের পর সোম ও মঙ্গলবারও বৃষ্টি হবে। তবে আগামীকাল থেকে বৃষ্টির দাপট কমবে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে এসব জেলায়। এরপর মঙ্গল এবং বুধবার অধিক ভিজতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব এক পরিবর্তনের সম্ভাবনা নেই।


  অন্যদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। ভারী বর্ষণের সতর্কতা রবিবারের রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে এসব জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে টানা। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে গোটা উত্তরবঙ্গেই।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.