কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবার হুমকি TMCP নেতা অভিরূপের
ঠিক যখন বাংলার নাগরিক মহল বলছেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্ত নিজের মেরুদন্ডের পরিচয় দিয়েছেন, ঠিক সেই সময় তৃণমূল ছাত্রপরিষদ নেতা অভিরূপ চক্রবর্তী। আসল বিষয় হলো, আজ অর্থাৎ ২৮ তারিখ তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে কলকাতায় বিরাট অনুষ্ঠান। সেই কারণেই যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার পরীক্ষা আছে তা পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলো রাজ্যের শিক্ষা দপ্তর। অন্যান্য অনেক কলেজ বিশ্ববিদ্যালয় তা মেনে নিলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন কোনও পরীক্ষা স্থগিত হবে না। আর তাতেই একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অনেকেই। এবার বেলাগাম আক্রমণের মুখে পড়লেন শান্তা। ভারপ্রাপ্ত উপাচার্যকে ‘ইঞ্চিতে-ইঞ্চিতে’ বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিলেন TMCP-র সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী। আর যাঁরা উপাচার্যকে সহায়তা করছেন তাঁদেরও ‘বুঝে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই যুবনেতার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিজেপি। বিজেপি-র পোস্ট করা ভিডিয়ো থেকে দেখা যাচ্ছে, অভিরূপ বলেছেন, “এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। ২৮ অগস্ট পরীক্ষা ফেলে দিয়েছে।" আসলে পরীক্ষাটা স্থির হয়েছে অনেক আগে। পরীক্ষা পিছানোর নোটিশ এসেছে অনেক পরে।
এরপরে অভিরূপ বলেন,আমি ওঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। উনি আবার নিজে বলছেন, কেউ আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ-ঘেউ করছে। আমি বলছি শান্তাদেবী বেশি কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মিউ-মিউ করেছেন। ২৮ অগস্টের পর জবাব দেব। ইঞ্চিতে-ইঞ্চিতে বুঝে নেব। আর যাঁরা যাঁরা ভিসির দালালি করেছেন তাঁদের গণতান্ত্রিকভাবে এমন থাপ্পড় মারব,আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না।” অভিরূপের এই হুঁশিয়ারি প্রকাশ্যে আসতেই শুরু নিন্দার ঝড়। বয়সে-কাজের অভিজ্ঞতায় সব দিক থেকেই উপাচার্য শান্তা দত্ত তৃণমূলের এই ছাত্র পরিষদের নেতার থেকে অনেক অভিজ্ঞ। তাঁকেই এইভাবে কি কদর্যভাষায় আক্রমণ করা যায়? এই ভাবে অপমান করা যায়? যদিও, অভিরূপ নিজের অবস্থানেই অনড়।
.jpeg)