Type Here to Get Search Results !

অবশেষে গ্রেফতার হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত

  অবশেষে গ্রেফতার হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত 




 বন্ধু হয়ে বন্ধুর এমন সর্বনাশ কল্পনা করা যায় না। কিন্তু অসংযমি পুরুষ যখন হিংস্র হয়ে ওঠে তখন সভ্য বা অসভ্যতার জ্ঞান তার থাকে না। ১৩ দিন আগে সেই অসভ্যতাই ঘটেছিল হরিদেবপুরে। হরিদেবপুরের গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে ওই অভিযুক্তকে টালিগঞ্জ এলাকা থেকে ধরা হয়। এর আগে এই ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। গত ৬ সেপ্টেম্বর হরিদেবপুর থানায় এক তরুণী গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল পুলিশ। দুই পুরুষ বন্ধু এইভাবে এক বান্ধবীকে পরিকল্পনা করে ধর্ষণ করায় সর্বত্র প্রতিবাদ উঠেছিল।


 পুলিশ তদন্ত শুরু করেই একজনকে গ্রেফতার করলেও মূল অপরাধীকে কিছুতেই ধরতে পারছিল না। অবশেষে সেও গ্রেফতার হলো। অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, তাঁর এক বন্ধুর সঙ্গে গত ৫ সেপ্টেম্বর মালঞ্চ এলাকার এক বাড়িতে গিয়েছিলেন। সেখানে আর এক বন্ধুর জন্মদিনের পার্টি ছিল বলে জানতেন তিনি। তবে ওই বাড়িতে গিয়ে দেখেন ওই দুই বন্ধু ছাড়া আর কেউ নেই। অভিযোগ, সেখানেই তাঁকে দুই বন্ধু মিলে ধর্ষণ করেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে পলাতক ছিলেন দুই অভিযুক্ত। ঘটনার কয়েক দিন পর বর্ধমান স্টেশন থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে অধরা ছিলেন অপর অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সওয়া ২টো নাগাদ টালিগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.