Type Here to Get Search Results !

মহালয়ার রাতে মর্মান্ত্রিক মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের


 মহালয়ার রাতে মর্মান্ত্রিক মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের


  মহালয়ার দিনটা শুভ গেলো না। পূর্ব মেদিনীপুর ও নিউটাউনে পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নিউটাউনের ইকো পার্কের দু’নম্বর গেটের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কনস্টেবলের। পুলিশ পেট্রোলিংয়ের সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় মহালয়ার রাতে মর্মান্ত্রিক মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। ঘটনায় গুরুতর আহত এক সিভিক ভলেন্টিয়ার। পুলিশ সূত্রে খবর, মৃত ওই পুলিশ কনস্টেবলের নাম জ্যোতিষ দেবনাথ। এই ঘটনায় গুরুতর আহত কনেস্টেবল ও অপর এক সিভিক ভলেন্টিয়ারকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই জ্যোতিষ দেবনাথ নামের ওই কনস্টেবলের। খবর পেয়ে দ্রুত ছুটে আসে তার বাড়ির লোক। চারিদিকে শোকের ছায়া।


  স্থানীয় প্রত্যক্ষ দর্শীরা জানাচ্ছেন, রাত ১০:৩০ নাগাদ ইকোপার্কের দুই নম্বর গেটের কাছে পুলিশের পেট্রোলিং চলাকালীন একটি বাইক বেপরোয়া গতিতে যাচ্ছিল তার পিছনেই ছিল একটি চারচাকা গাড়ি চার চাকা গাড়িটিও বেপরোয়া গতিতে সজোরে ধাক্কা মারে সাইকেলে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পুলিশ কনস্টেবলের। বাইক আরোহীর অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ আরও একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে। কী ভাবে দুর্ঘটনা ঘটে তা বিস্তারিত তদন্তের পরেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.