Type Here to Get Search Results !

তাহেরপুর 'ক্লাব সম্মিলনী' এবার তৈরী করছে দিঘার জগন্নাথ মন্দির

 


তাহেরপুর 'ক্লাব সম্মিলনী' এবার তৈরী করছে দিঘার জগন্নাথ মন্দির 


  তাহেরপুর পৌরসভা বামেদের দেখলে। আর সেই পৌরসভা সংলগ্ন ক্লাবে এবার মমতার প্ৰিয় জগন্নাথ মন্দির তৈরী হচ্ছে। কিছুটা অবাক তো হতেই হবি। দিঘার জগন্নাথ মন্দির এবার নদিয়ার তাহেরপুরে। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করবেন এই পুজো। পঞ্চমী বা ষষ্ঠী নয়, ভিড় এড়াতে প্রথমাতেই এই মণ্ডপে দরজা খুলে দেওয়া হবে দর্শকদের জন্য। এমনটাই জানিয়েছেন পুজোর উদ্যোক্তারা। নদিয়ার তাহেরপুরেই দেখা মিলবে দীঘার মন্দিরের অনুকরণে নির্মিত পুজো মণ্ডপ। অবিশ্বাস্য মনে হলেও, সত্যিই এমনই এক চোখ ধাঁধানো মণ্ডপ তৈরি করছে তাহেরপুরের ‘ক্লাব সম্মেলনী’।


  ক্লাবের সেক্রেটারি জানিয়েছেন, এবছর তাঁদের দুর্গাপুজো রজতজয়ন্তী বর্ষ পদার্পণ করেছে। আর এই বিশেষ বছরে তারা দর্শনার্থীদের জন্য নিয়ে এসেছেন এই চমক। জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগের প্রতিবন্ধকতা উপেক্ষা করেই প্রায় দেড় মাস ধরে এই মণ্ডপ নির্মাণে দিনরাত এক করে কাজ করছেন শিল্পীরা। মণ্ডপের কাঠামো এবং নকশায় দীঘার আসল জগন্নাথ মন্দিরের সঙ্গে সাযুজ্য রাখার চেষ্টা করা হয়েছে। ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন, এবছরের পুজো নিয়ে যেদিন ক্লাবে আলোচনা শুরু হয়েছিল, সেই দিনই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। সেই থেকেই অনুপ্রেরণা নিয়ে তাঁরা ঠিক করেন, এবারের পুজোয় এমন কিছু করবেন যা দর্শনার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.