Type Here to Get Search Results !

রবিবার সন্ধ্যায় GST নিয়ে মুখ খুললেন মমতা


 রবিবার সন্ধ্যায় GST নিয়ে মুখ খুললেন মমতা 


  রবিবার মহালয়ার দিন বিকেল ৫টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষনের অধিকাংশ বিষয় ছিল GST নিয়ে। তাঁর ভাষনের পরেই মুখ খুললেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘যে যাই বলুক, এটা কাচের মতো স্বচ্ছ যে কুটির ও অনুসারী শিল্পে আমরা এক নম্বরে। উৎপাদন শিল্প নিয়ে আমাদের কাউকে জ্ঞান দিতে হবে না। ওটাতেও আমরা এক নম্বরে। একশো দিনের কাজে এক নম্বরে ছিলাম। তাই আমাদের এখন আর টাকা দেয় না। বাংলার বাড়ির টাকা দেয় না। পিএইচই-র টাকা ৯০ শতাংশ আমরাই দিই।’ শুধু অনুদানই নয়, বিমা থেকে জিএসটি হটানোর কাজেও একমাত্র বাংলার প্রশাসনেরই ভূমিকা রয়েছে, সেই কথাও বলেন তিনি।


  মুখ্যমন্ত্রীর কথায়, ‘বিমাতে জিএসটি নেওয়া যাবে না, এই মর্মে ভারতবর্ষে প্রথম চিঠিটা লিখেছিলাম আমি। আমাদের অর্থমন্ত্রী জিএসটি কাউন্সিলের বৈঠকে তা নিয়ে লড়াই করেছিলেন। তবে এখন যখন এটা লাগু হল, তারপরেও তাতে কিন্তু কেন্দ্রের কোনও অবদান নেই। এই নিয়ম আনতে গিয়ে আমাদের ২০ হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গেল। অন্য সকল রাজ্যগুলোরও হয়েছে। কিন্তু তারা তো ঘুরপথে পেয়ে যাবে। আমরা তো পাব না। আমাদের ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা এখনও দেয়নি।’ এদিন বাঙালি অস্মিতা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বাঙালি পরিযায়ী শ্রমিক দেখলেই ‘আক্রমণ করছে’ বলে বিজেপির দিকে অভিযোগ তোলেন তিনি। তাঁর কথায়, ‘বাংলায় কথা বলা পরিযায়ী শ্রমিক দেখলেই হল, হোটেলে ঢুকতে দেবে না। কাজ করতে দেবে না। অত্যাচার করবে। কেন? আমরা তো হিন্দি ভাষী দেখলে এমন আচরণ করি না। আমাদের এখানে কেউ করে না।’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.