Type Here to Get Search Results !

অভিনব কায়দায় সোনার দোকান থেকে গয়না হাতিয়ে চম্পট দিলো এক চোর

 অভিনব কায়দায় সোনার দোকান থেকে গয়না হাতিয়ে চম্পট দিলো এক চোর 



  সোনার দোকানের মালিকের কাছে ফলস সোনা জমা দিয়ে আসল সোনার গয়না নিয়ে চলে যাওয়া সত্যি অভিনব। এমন ঘটনা দেগঙ্গা থানার দেগঙ্গা বাজারের। যেখানকার এক সোনার দোকানের মালিকের দাবি, একজন ক্রেতা এসে ১১ গ্ৰাম ওজনের সোনার বালা জমা দিয়ে দু’ জোড়া সোনার কানের বাড়িতে দেখিয়ে আনার জন্য নিয়ে চলে যায়, দীর্ঘক্ষণ না ফেরায় দোকান মালিকের সন্দেহ হয়, দেখা যায় পুরো সোনাটা নকল, তৎক্ষণাৎ তিনি দেগঙ্গা থানায় অভিযোগ করেন।


  অভিনব কায়দায় সোনার দোকানে হাত সাফাই, প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা হাত সাফাই। নকল সোনার গহনা দিয়ে আসল সোনার গহনা নিয়ে চম্পট। গোটা ঘটনার দৃশ্য বন্দি সিসিটিভি ক্যামেরায়। ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। উঃ ২৪ পরগনার দেগঙ্গার ওই সোনার দোকানের মালিক সাত-পাঁচ না ভেবেই ওই ব্যক্তিকে বিশ্বাস করে ফেলেছিলেন। তার কথাতেই এমনটা স্পষ্ট। তিনি জানিয়েছেন, “অভিযুক্ত ওই ব্যক্তি দোকানে এসে সোনার বালা জমা দিয়ে প্রথমে ওজন করে নিতে বলেন। ওজন করার সময় দু’জোড়া সোনার কানের লাগবে বলে জানান। তারপর সেগুলি তিনি পাশেই তার বাড়ি হাওয়ায় দেখিয়ে আনার কথা বলেন। এমন অবস্থায় আমি আর কিছু না ভেবেই তাকে বলি ঠিক আছে। কিন্তু এরপর ওই ব্যক্তি যে গেলেন আর এলেন না। পরে আবার তার জমা দেওয়া সোনার বালাগুলি দেখি সবই নকল।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.