Type Here to Get Search Results !

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আবার ভয়াবহ পথ দুর্ঘটনা

 দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আবার ভয়াবহ পথ দুর্ঘটনা 



  কয়েকদিন আগেই এই রাস্তায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার দেহরক্ষীদের পাইলট কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক বাইক আরোহীর। আবার সেই রাস্তায় শনিবার সন্ধ্যায় দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যায় ভাঙড় এক নম্বর ব্লকের নলমুড়ি এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।  কলকাতাগামী একটি স্করপিও গাড়ি ও ঘটকপুকুরগামী একটি ইঞ্জিন ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে এলাকায় মুহূর্তে ছুটে আসেন স্থানীয়রা। 


  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার পুলিশ। ইঞ্জিন ভ্যানের চালককে উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম তোয়েব আলী মোল্লা। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। আর বারবার এইভাবে দুর্ঘটনা সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। এখন বাসন্তি হাইওয়ে যেন এলাকার বাসিন্দাদের কাছে সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়িয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.