Type Here to Get Search Results !

মধ্যেমগ্রামে দুঃসাহসিক ডাকাতি

 


মধ্যেমগ্রামে দুঃসাহসিক ডাকাতি 


  পুজো যত এগিয়ে আসছে ততোই সক্রিয় হয়ে উঠছে ডাকাত ও ছিনতাইবাজেরা। এবার ভয়ঙ্কর ঘটনা ঘটলো মধ্যেমগ্রামের আব্দুলপুর এলাকায়। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানার অন্তর্গত আব্দুলপুর এলাকায় ভরদুপুর বেলায় সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্র জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১টার কিছু পরে দু’জন যুবক বাইকে করে সোনার দোকানে সামনে আসে। বাইকে থাকা একজন দোকানের ভিতরে ঢুকে সোনার জিনিস দেখতে থাকে। হঠাৎই দোকান থেকে ছুটে বেরিয়ে আসে ওই যুবক। এরপর দু’জনে বাইক নিয়ে পালায়। দোকানদারের হাত থেকে কয়েক লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুই বাইক আরোহী দুষ্কৃতী। দোকানের মালিক এবং এলাকার কিছু স্থানীয় ব্যবসায়ী বাইকের পিছনে তাড়া করে। কিন্তু দুষ্কৃতীদের ধরতে পারেননি তাঁরা। 


  এরপর খবর দেওয়া হল মধ্যমগ্রাম থানার পুলিশকে। মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল অর্থাৎ সোনার দোকানের এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে থেকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.